Sunday, June 14, 2026
Home কর্পোরেট জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৫ উদযাপন

জেএমআই গ্রুপের বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৫ উদযাপন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস উদযাপন করেছে দেশের শীর্ষ ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান জেএমআই গ্রুপ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত শান্তি স্তম্ভের সামনে থেকে বেলুন ও সাদা পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক। শোভাযাত্রা দোয়েল চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

 

পরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। আবদুর রাজ্জাক বলেন, “শান্তি শুধু একটি দিবস পালনের বিষয় নয়, বরং এটি প্রতিদিনের জীবনে ধারণ করার জীবনদর্শন।” তিনি জেএমআই পরিবারের পক্ষ থেকে সারাবছর শান্তির চর্চা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

চেয়ারম্যান মো. জাবেদ ইকবাল পাঠান বলেন, “শান্তি মানে শুধু যুদ্ধহীনতা নয়, এটি ন্যায় ও মানবাধিকারের প্রতিষ্ঠা।” আলোচনায় অংশ নেন সাবেক ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. তৌহিদুল ইসলাম।

 

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত জেএমআই গ্রুপ বর্তমানে বিদেশি বিনিয়োগের সহযোগিতায় ৪৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যসেবা, এলপিজি ও হাসপাতাল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments