Friday, June 5, 2026
Home কর্পোরেট টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা পেলো ওয়ালটন

টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপারব্র্যান্ডস সম্মাননা পেলো ওয়ালটন

বাংলাদেশের গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন আবারও অর্জন করলো আন্তর্জাতিক স্বীকৃতি। ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অসাধারণ অবদান এবং গ্রাহক আস্থা অর্জনের স্বীকৃতি হিসেবে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস ওয়ার্ল্ডওয়াইডের বাংলাদেশ প্রতিনিধি সংস্থা ওয়ালটনকে ২০২৫-২৬ সালের জন্য “সুপারব্র্যান্ডস” অ্যাওয়ার্ড প্রদান করেছে।

এ নিয়ে টানা তিনবার এ সম্মাননা পেলো ওয়ালটন। এর আগে ২০২০-২১ এবং ২০২৩-২৪ মেয়াদে একই পুরস্কার জিতেছিল দেশীয় এই টেক জায়ান্ট। ফলে ছয় বছরের জন্য পরপর তিনবার মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি ধরে রাখলো তারা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম ট্রফি ও সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

সুপারব্র্যান্ডস একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে আস্থা, উৎকর্ষ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে শীর্ষ ব্র্যান্ড নির্বাচন করে। বাংলাদেশে এ পুরস্কারকে ব্যবসায়িক ক্ষেত্রে অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে দেখা হয়।

ওয়ালটন দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদন করে গ্রাহক আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মতে, এই পুরস্কার ভবিষ্যতে তাদের আরও উদ্ভাবনী উদ্যোগ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রেরণা যোগাবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments