Sunday, April 19, 2026
Home জাতীয় ৪০ দিনেও কার্যকর হয়নি বেঁধে দেয়া তিন পণ্যের দাম

৪০ দিনেও কার্যকর হয়নি বেঁধে দেয়া তিন পণ্যের দাম

৪০ দিন আগে সরকারিভাবে বেঁধে দেয়া আলু, দেশি পেঁয়াজ ও ডিমের দাম এখনও বাজারে কার্যকর হয়নি। বরং বেঁধে দেয়া সময়ের চেয়ে আরও বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম।

বাজারের সূত্রে জানা যায়, যখন দাম বেঁধে দেয়া হয়েছিল সেই সময় বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকার মধ্যে, এখন যা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকা পর্যন্ত। এছাড়া প্রতি হালি ডিমের দাম ছিল ৫০ থেকে ৫৩ টাকার মধ্যে, যা এখন বাজারভেদে ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

তবে আলুর দাম স্থিতিশীল রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর দাম বেঁধে দেয়ার সময় আলুর দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা, এখনও তাই রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ দাম কার্যকর করতে বাজারে অভিযান চালাচ্ছে। তবে তাতে কাজতো হচ্ছেই না বরং সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার অভিযোগ উঠছে।

সরকার ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দিলেও তা এখনও দেশে আসেনি। বাণিজ্য মন্ত্রণালয় গত সপ্তাহের মধ্যে ডিম আসবে বলে জানিয়েছিল। তবে আমদানিকারকরা বলছেন, পূজার আগে আর সেটা সম্ভব নয়। ভারত-বাংলাদেশের স্থলবন্দর পূজার ছুটিতে বন্ধ ।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু কিনতে ক্রেতাদের দিতে হচ্ছে কেজিপ্রতি ৪৫ থেকে ৫০ টাকা। যদিও নির্ধারিত দর ৩৫ থেকে ৩৬ টাকা। দেশি পেঁয়াজের নির্ধারিত দর ৬৪ থেকে ৬৫ টাকা, অথচ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১০০ টাকা কেজি। যেখানে সরকার নির্ধারিত দর ৪৮ টাকা সেখানে ডিমের দাম কোথাও হালিপ্রতি ৫০ টাকা, কোথাও ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে আলু, ডিম ও দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments