Saturday, June 27, 2026
Home পুঁজিবাজার শেয়ারবাজারে চলতি মাসের সর্বনিম্ন লেনদেন

শেয়ারবাজারে চলতি মাসের সর্বনিম্ন লেনদেন

শেয়ার বাজারে লেনদেন কমছেই। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৭৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ডিএসইর এ লেনদেন চলতি মাসের মধ্যে সর্বনিম্ন। একইভাবে কমেছে মূল্যসূচক ও বাজারমূলধন। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় শেয়ার বাজারে এই সংকট। বিশেষ করে ২৮ অক্টোবরকে থেকে কেন্দ্র করে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। বাজারেও এর প্রভাব পড়েছে।

আগামীকাল ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডেকেছে। এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে শেয়ার বাজারে। দিন শেষে বৃহস্পতিবার ডিএসইতে ৩২৭টি কোম্পানির ৬ কোটি ৪১ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩৭৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয় ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসেবে সপ্তাহের শেষ দিনে লেনদেন কমেছে ১০০ কোটি ৬৮ লাখ টাকা। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ১০৪টি এবং ১৭৯টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক ৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াহ্ সূচক আগের দিনের চেয়ে দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে নেমে এসেছে।

বৃহস্পতিবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে তারমধ্যে প্রথমেই ছিল এমারেল্ড অয়েল। এদিন প্রতিষ্ঠানটির ১৫ কোটি ৯৩ টাকার শেয়ার লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশের ১২ কোটি ৭৮ লাখ টাকা এবং ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, ফু-ওয়াং ফুড, সি পার্ল বিচ রিসোর্ট, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, বিচ হ্যাচারি এবং প্রভাতী ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৬টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৫৩০ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংকেরই লেনদেন ৫২১ কোটি টাকা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments