Saturday, June 27, 2026
Home জাতীয় ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ১৬তম বাংলাদেশ

২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ১৬তম বাংলাদেশ

২০২৪ সালে সবচেয়ে বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে কোন দেশগুলোর? এই প্রশ্নের উত্তর দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অক্টোবরে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক-এর পূর্বাভাস দৃশ্যমান করেছে কানাডাভিত্তিক ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট নামের একটি ওয়েবসাইট। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬তম এবং ২০২৪ সালে প্রবৃদ্ধি হবে ছয় দশমিক শূন্য শতাংশ।

ওয়েবসাইটটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বেশিরভাগ এশিয়া ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে। বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধি এই দুটি অঞ্চলেই। আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির গড় দুই দশমিক নয় শতাংশ হতে পারে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় প্রথমেই রয়েছে ম্যাকাও এসএআর, জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ২৭ দশমিক দুই শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে গায়ানা, প্রবৃদ্ধি হতে পারে ২৬ দশমিক ছয় শতাংশ। এরপর যথাক্রমে রয়েছে, পালাউ (১২ দশমিক চার শতাংশ), নাইজার (১১দশমিক এক শতাংশ), সেনেগাল (আট দশমিক আট শতাংশ), লিবিয়া ( সাড়ে সাত শতাংশ), রুয়ান্ডা (সাত শতাংশ), আইভরি কোস্ট (সাড়ে ছয় শতাংশ), বুরকিনা ফাসো (ছয় দশমিক চার শতাংশ) ও বেনিন (ছয় দশমিক তিন শতাংশ)। তালিকায় ১১তম স্থানে রয়েছে ভারত। দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস হলো ছয় দশমিক তিন শতাংশ। এরপর রয়েছে গাম্বিয়া (ছয় দশমিক দুই শতাংশ), ইথিওপিয়া (ছয় দশমিক দুই শতাংশ), কম্বোডিয়া (ছয় দশমিক এক শতাংশ), তাঞ্জানিয়া (ছয় দশমিক এক শতাংশ)। ১৬তম স্থানে রয়েছে বাংলাদেশ। তারপরেই রয়েছে জিবুতি (ছয় শতাংশ), বুরুন্ডি (ছয় শতাংশ), ফিলিপাইন (পাঁচ দশমিক নয় শতাংশ) ও ভিয়েতনাম (পাঁচ দশমিক আট শতাংশ)।

ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের প্রবৃদ্ধি পূর্বাভাস, আগের সাড়ে পাঁচ শতাংশ থেকে সংশোধন করে ছয় শতাংশ করেছে। বাংলাদেশ সরকার ২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাড়ে সাত শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments