Wednesday, June 24, 2026
Home জাতীয় ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে : নসরুল হামিদ

২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২৬ সালের মধ্যে নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

সরকারি দলের সদস্য শফিকুল ইসলাম শিমুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রচেষ্টায় আমরা রিং জোন গঠনের পরিকল্পনা করছি।

গ্যাস সরবরাহের অগ্রাধিকার বিবেচনা করে নসরুল হামিদ বলেন, ‘সরকার অগ্রাধিকার ভিত্তিক গ্যাস সরবরাহের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। জ্বালানী বিভাগ শিল্পে অগ্রাধিকার ভিত্তিক গ্যাস সরবরাহের জন্য একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে।’

সরকারি নীতিমালায় এখন শিল্প ও বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এলপিজি গৃহস্থালি কাজের জন্য সরবরাহ করা হচ্ছে কারণ ৭৫ শতাংশ এলপিজি গৃহস্থালী কাজে ব্যবহার করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের গ্যাস সরবরাহ নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। তারা কোনো অগ্রাধিকার পরিকল্পনা ছাড়াই যেকোনো স্থানে গ্যাস সরবরাহ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহের জন্য ২০১০ সালে একটি সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করেছে।বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments