Thursday, June 25, 2026
Home কর্পোরেট ২০২৬ সালের প্রথম প্রান্তিক ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির...

২০২৬ সালের প্রথম প্রান্তিক ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংক এশিয়ার

চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-মার্চ সময়ে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক স্পর্শ করেছে ব্যাংক এশিয়া পিএলসি।

এ সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আরকে হোসেনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বছরের প্রথম প্রান্তিকে ৪ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধির মাইলফলক অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের দৃঢ় আস্থা এবং টেকসই প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অবিচল অঙ্গীকারের প্রতিফলন। ব্যবস্থাপনা পর্ষদ এ অর্জনে কর্মীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংক এশিয়া জানিয়েছে, গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং সমাধান এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা এ সাফল্যের অন্যতম কারণ। ব্যাংকের প্রতি ব্যক্তি, করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের আস্থা ও নির্ভরতায় ডিপোজিট প্রবৃদ্ধির এ ধারা তৈরি হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিজিটাল রূপান্তর, উন্নত গ্রাহকসেবা এবং বহুমুখী পণ্যসেবার মাধ্যমে ব্যাংক এশিয়া দেশের ব্যাংক খাতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করে তুলেছে। ভবিষ্যতেও এ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে ব্যাংক এশিয়া বদ্ধপরিকর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments