Sunday, June 14, 2026
Home পুঁজিবাজার ১ ঘণ্টায় ৬৯ কোটি টাকার লেনদেন, সূচকে ধস

১ ঘণ্টায় ৬৯ কোটি টাকার লেনদেন, সূচকে ধস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দেখা গেছে। লেনদেনের প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ১৫২ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৪৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে, ২৭৭টির শেয়ার দর কমেছে এবং ৫৪টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ ৬৯ কোটি ৫৫ লাখ টাকায় পৌঁছেছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩টির শেয়ার দর বেড়েছে, ৪৩টির শেয়ার দর কমেছে এবং ১২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। এই সময়ে চট্টগ্রামে মোট লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৭৮ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা ঠেকাল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও ভন্দুর চর সীমান্ত এলাকায় দুই শিশু ও নারীসহ ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে...

আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা...

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অব্যাহত...

ব্রাজিলকে চাপে রেখে ড্র আদায় মরক্কোর

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত মরক্কোর সঙ্গে পয়েন্ট...

Recent Comments