Wednesday, June 24, 2026
Home জাতীয় ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি

১৪ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বাস মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে যাত্রীরা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে কিছু পরিবহন পুরোপুরি অনলাইনে টিকিট বিক্রি করবে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার (৬ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, যাত্রীদের সুবিধার্থে ২৫ মার্চ থেকে ঈদের আগে মোট সাত দিনের টিকিট দেওয়া হবে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে কড়াকড়ি থাকবে বলে জানিয়েছেন বাস মালিকরা। বিআরটিএ-নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বাস মালিকদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো যাত্রীকে বাড়তি ভাড়া গুনতে না হয়। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, যাত্রীরা যেন নির্ধারিত মূল্যে টিকিট পান। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ঈদের সময় নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকার প্রবেশ ও বাহির পথগুলোতে যাতে যানজটের সমস্যা না হয়, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে মালিক সমিতির মনিটরিং টিম কাজ করবে টার্মিনালগুলোতে। নাইট কোচগুলোর জন্য নতুন একটি পরিকল্পনাও নেওয়া হয়েছে—গাড়ি ছাড়ার আগে প্রতিটি বাসের যাত্রীদের ভিডিও ধারণ করা হবে। প্রতিবছর ঈদে যাত্রীদের চাপে পরিবহন খাতে বাড়তি সমস্যা তৈরি হয়। তবে এবার যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে পরিবহন মালিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments