Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক ১০০ বছরে মে মাসের উষ্ণতম দিন দেখলো সাংহাই

১০০ বছরে মে মাসের উষ্ণতম দিন দেখলো সাংহাই

১০০ বছরের মধ্যে মে মাসের সবচেয়ে উত্তপ্ত দিন পার করলো সাংহাই। গত সোমবার (২৯ মে) চীনা শহরটিতে একপর্যায়ে তাপমাত্রা উঠেছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সেখানকার মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার ১০০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

সাংহাইয়ের আবহাওয়া সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে জুজিয়াহুই মেট্রো স্টেশনে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস (৯৭ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছিল। এটি মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার ১০০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে।
পরে ওইদিন বিকেলেই মধ্য সাংহাইয়ের মেট্রো স্টেশন এলাকাটির তাপমাত্রা আরও বেড়ে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এর ফলে শহরটির সর্বোচ্চ তাপমাত্রার পুরোনো রেকর্ডের চেয়ে নতুন রেকর্ড দাঁড়ালো পুরো এক ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ এবং ২০১৮ সালে মোট চারবার সাংহাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠার প্রবণতা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের সাম্প্রতিক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রতিটি ধাপ একাধিক এবং সমসাময়িক বিপদকে তীব্রতর করবে।

চলতি মাসে জাতিসংঘ সতর্ক করে বলেছে, তারা প্রায় নিশ্চিত, ২০২৩ থেকে ২০২৭ সাল হবে এখন পর্যন্ত রেকর্ড করা পাঁচ বছরের উষ্ণতম সময়কাল। গ্রিনহাউস গ্যাস এবং এল নিনো (প্রশান্ত মহাসাগরে চক্রাকার উষ্ণতা) একত্রিত হয়ে তাপমাত্রা দ্রুত বাড়াতে ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments