Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক সস্তায় পেলে রাশিয়ার তেল কিনবে বাংলাদেশ

সস্তায় পেলে রাশিয়ার তেল কিনবে বাংলাদেশ

পশ্চিমা উদ্বেগ সত্ত্বেও সাশ্রয়ী মূল্যে পেলে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে বাংলাদেশ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে উন্মুক্ত সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্বৃত করে এমন খবর প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম আরটি।

আরটির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কাতার ইকনোমিক ফোরামে রুশ তেল কেনার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যদি পণ্যটি সাশ্রয়ী মূল্যে দেওয়া হয় অবশ্যই আমরা কিনব। কেন নয়?’

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে মস্কোকে বিচ্ছিন্ন রাখার কোনো উদ্যোগে বাংলাদেশ কখনও পক্ষ নেবে না বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে কখনোই পক্ষপাতমূলক ভূমিকা পালন করবে না বাংলাদেশ।’

আরটির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আমাদের দেশের উন্নয়ন করছি। আমাদের অবশ্যই জনগণের চাহিদা পূরণ করতে হবে এবং জনগণের জীবন উন্নত করতে উন্নয়ন চালিয়ে যেতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানেই [তেল] পাওয়া যাবে এবং যে-ই আমাদের সাশ্রয়ী মূল্য দেবে আমরা অবশ্যই তা কিনব। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য সমস্ত উপায়ও দেখছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments