Thursday, July 23, 2026
Home জাতীয় স্বৈরশাসক গেছে, কিন্তু স্বৈরনীতি রয়ে গেছে: নাহিদ

স্বৈরশাসক গেছে, কিন্তু স্বৈরনীতি রয়ে গেছে: নাহিদ

স্বৈরাচারী শাসনের অবসান হলেও দেশে এখনো রাজনৈতিক ও প্রশাসনিক সিস্টেমের বাস্তবিক কোনো পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে, তারাই এখন পুরনো চাঁদাবাজি সংস্কৃতিকে আগলে রেখেছে।”

সোমবার দুপুরে পটুয়াখালী শহরের সার্কিট হাউস রোড থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মুজিববাদের সমালোচনা করে নাহিদ বলেন, “সংবিধানে মুজিববাদ ঢুকিয়ে দেশকে সামনে এগোতে বাধা দেওয়া হয়েছে। এখন সেই মুজিববাদের ব্যানারে পরিচালিত হচ্ছে দুঃশাসন, যেখানে সাধারণ মানুষ দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারীর পতন ঘটলেও প্রশাসনিক দমননীতি ও রাজনৈতিক প্রতিহিংসার ধারা থেকে আমরা মুক্ত হতে পারিনি। বরং এক ধরনের নতুন স্বৈরাচার প্রতিষ্ঠা পেয়েছে।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পথসভায় বলেন, “আমরা জনগণের কথা বলি বলেই আমাদের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।”

তিনি জানান, উত্তরের রংপুর থেকে শুরু হওয়া জুলাই পদযাত্রা এখন দক্ষিণাঞ্চলে এসে পৌঁছেছে এবং পটুয়াখালী জেলা এনসিপির ২৯তম সফর। “গণসংযোগের এই ধারাবাহিকতা অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারেনি,” বলেন তিনি।

চলতি বছরের ইশতেহার প্রসঙ্গে হাসনাত জানান, “গত বছর ছিল ‘হাসিনা মুক্ত বাংলাদেশ’, আর এবার আমাদের ইশতেহার হবে ‘স্বৈরাচার মুক্ত বাংলাদেশ’। এই লক্ষ্যেই আমাদের লড়াই চলবে।”

সভায় আরও বলা হয়, দেশে ভয়ভীতির সংস্কৃতি নতুনভাবে ছড়ানো হচ্ছে এবং এর বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ গড়তে হবে। সভা শেষে নেতারা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এনসিপির বার্তা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments