Wednesday, July 22, 2026
Home জাতীয় পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল

সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেওয়ায় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় এ ঘটনা ঘটে।

জুলাই আন্দোলনে স্কুলছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল।

সকাল সোয়া ১০টার দিকে তাদের এজলাসে তোলা হয়। পেছনে হাতকড়া পরানো, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের। পুলিশ বেষ্টনী দিয়ে এজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল।

তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলে নিষেধ করেন। এসময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। রূঢ়কণ্ঠে বলেন, ‘কেন, তুমি টানতেছ কেন?’ তবে নীরব ছিলেন বিচারপতি মানিক।

পরে ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন।

এর আগে গত ৮ জানুয়ারি আদালতে পুলিশ সদস্যদের প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন কামরুল ইসলাম। সেদিন লালবাগ থানার আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি ছিল। এজলাস কক্ষে নেওয়ার সময় লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে নেওয়ায় তিনি বলেছিলেন, “ইতরামির একটা সীমা আছে, ফাজলামো পেয়েছেন নাকি?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার...

ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ সম্মাননা পেল প্রাইম ব্যাংক

টানা চতুর্থবারের মতো ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক...

প্রবৃদ্ধির ধারায় আর্থিক সক্ষমতা বাড়িয়েছে যমুনা ব্যাংক

২০২৫ অর্থবছরে আর্থিক কার্যক্রমের প্রায় সব গুরুত্বপূর্ণ সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে যমুনা ব্যাংক পিএলসি। ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী,...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ (২২ জুলাই) বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা...

Recent Comments