Thursday, July 23, 2026
Home কর্পোরেট স্টার্টআপ অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে অংশীদার এসবিএসি ব্যাংক

স্টার্টআপ অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে অংশীদার এসবিএসি ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে অংশগ্রহণের লক্ষ্যে এসবিএসি ব্যাংক পিএলসি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনী ধারণা ও নতুন উদ্যোক্তা বিকাশে কেন্দ্রীয় ব্যাংকের পাঁচশত কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিল ব্যবহারের সুযোগ পাবে এসবিএসি ব্যাংক।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এসবিএসি ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. মঈনুল কবীর এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা, এসবিএসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ক্রেডিট ডিভিশনের প্রধান মো. আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চুক্তির আওতায় এসবিএসি ব্যাংক স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়ন সুবিধা প্রদান করবে, যা দেশের উদ্যোক্তা পরিবেশকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী ব্যবসা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে ব্যাংকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈশ্বিক শক্তিগুলোর সাথে বৈঠকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ৩৩তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের...

বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ১ টাকা বহাল

বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার টাকা গ্রস প্রিমিয়ামের বিপরীতে ১ টাকা বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত ১৯ জুলাই...

স্বামীর মৃত্যুতে স্ত্রীকে লাখ টাকার আর্থিক সহায়তা ওয়ালটন প্লাজার

কিস্তিতে পণ্য কেনার পর ক্রেতার মৃত্যুতে গ্রাহকের পরিবারকে ১ লাখ টাকার বেশি আর্থিক সহায়তা দিয়েছে দেশের সর্ববৃহৎ ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন...

শিগগির পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে। সম্ভাব্য পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হতে...

Recent Comments