Tuesday, June 16, 2026
Home পুঁজিবাজার স্কয়ার ফার্মার সাড়ে ৩২ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

স্কয়ার ফার্মার সাড়ে ৩২ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তার কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছেন।

আজ মঙ্গলবার (৪ মার্চ) ডিএসইতে শেয়ার কেনার এ ঘোষণা দেন তিনি।

ঘোষণার দিন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিটি শেয়ার ২১৭ টাকায় লেনদেন হচ্ছে, যার ফলে ক্রয়মূল্য দাঁড়াবে প্রায় ৩২.৫৫ কোটি টাকা।

নভেম্বরের শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, তপন চৌধুরী বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ কোটি শেয়ারের মালিক।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

গত বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করেন। এর ফলে ওই এলাকায় যানবাহন...

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও অন্য শাখা চলতে বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে...

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন রিয়াদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড...

বেনজীরকে শপিং মলে ডেকে পুলিশের হাতে তুলে দেন তার বন্ধু

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে এক ঘনিষ্ঠ বন্ধু দেখা করার কথা বলে শপিং মলে ডেকে নেন। পরে...

Recent Comments