Thursday, July 23, 2026
Home কর্পোরেট সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের ২৩৭তম উপশাখা “খিলক্ষেত নামাপাড়া উপশাখা” উদ্বোধন করেছে। আধুনিক ব্যাংকিং সুবিধার সাথে এলাকাবাসীকে আরও উন্নত সেবা প্রদান করার লক্ষ্যে এই উপশাখা চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আনোয়ার হোসেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের উচ্চপর্যায়ের নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী ও সমাজের গুণীজনরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংক বর্তমানে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “শরী’আহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণকর।”

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাত বলেন, “নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংক তার কার্যক্রম পুনরায় সঠিক পথে ফিরিয়ে এনেছে। এই নতুন উপশাখার মাধ্যমে আমরা স্থানীয় ব্যবসায়ী এবং জনগণের জন্য ইসলামী ব্যাংকিং সেবা আরও সহজ এবং দ্রুত পৌঁছানোর আশা করছি।” এই উপশাখার উদ্বোধন ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এলাকাবাসীর জন্য একটি নতুন সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments