Friday, July 24, 2026
Home পুঁজিবাজার জিপিএইচ ইস্পাত পেল 'অথরাইজড ইকোনমিক অপারেটর' স্বীকৃতি

জিপিএইচ ইস্পাত পেল ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ স্বীকৃতি

দেশের শীর্ষস্থানীয় স্টিল রিবার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ‘অথরাইজড ইকোনমিক অপারেটর’ (এইও) হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সম্প্রতি, বাংলাদেশ কাস্টমসের আধুনিকায়ন, কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২৮ এবং এক্সপোর্ট ইম্পোর্ট হাব উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বীকৃতিটি গ্রহণ করেন। এই স্বীকৃতি লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাণিজ্য ও সাপ্লাই চেইন নিরাপত্তার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পুনঃনির্ধারণ করেছে। এর ফলে শুল্ক নিষ্পত্তি প্রক্রিয়া আরও সহজ হবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাদের গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

বিশ্বমানের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে ইস্পাত পণ্য উৎপাদনকারী জিপিএইচ ইস্পাত এখন চীনে বিলেট রপ্তানি করে, যা দেশের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। জাতীয় রাজস্ব বোর্ডের এই স্বীকৃতি বাংলাদেশের শিল্প খাতের শক্তি আরও বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments