Thursday, July 23, 2026
Home কর্পোরেট আইসিবি’র নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ

আইসিবি’র নতুন এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ

নিরঞ্জন চন্দ্র দেবনাথ সম্প্রতি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এই দায়িত্ব গ্রহণ করেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

নিরঞ্জন চন্দ্র দেবনাথের দীর্ঘ ক্যারিয়ার বিস্তৃত। আইসিবিতে যোগদানের পূর্বে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি সোনালী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কাজ করেছেন। তিনি বেসিক ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিরঞ্জন চন্দ্র দেবনাথের পেশাদার জীবন শুরু হয়েছিল ১৯৯৭ সালে বেসিক ব্যাংক লিমিটেডে সহকারী ব্যবস্থাপক হিসেবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এর পাশাপাশি, তিনি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের একজন ফেলো মেম্বার (এফসিএমএ) এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস থেকে সিজিএমএ এবং সিএমএ ডিগ্রী অর্জন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে সিঙ্গার বাংলাদেশ

শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। টানা...

ডিজিটাল প্ল্যাটফর্মে সাউথইস্ট ব্যাংকের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ৯ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) এবং ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ব্যাংকের...

ঢাকায় মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সম্প্রতি নোয়াখালী ক্লাবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ঢাকা লিমিটেড প্রাঙ্গনে সার্বক্ষণিক লেনদেন সেবা প্রদানের লক্ষ্যে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম...

Recent Comments