Thursday, June 25, 2026
Home কর্পোরেট সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকার মালিবাগে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে সফলভাবে সভাটি অনুষ্ঠিত হয়।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়, সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক কাজী মনিরুজ্জামান, জাফর ইকবাল এনডিসি, পর্যবেক্ষক মোঃ শাহ আলম, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর অব রুপালী ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মোঃ ড্যানিয়েল, ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার সভায় যোগ দেন। সভাটি উপস্থাপনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ আব্দুর রব, এফসিএস।

সভায় শেয়ারহোল্ডারগণ নিম্নলিখিত গুরুত্বপূর্ণ এজেন্ডাসমূহ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে অনুমোদন প্রদান করেন, ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত বছরের পরিচালক ও নিরীক্ষকের প্রতিবেদনসহ কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী। ২০২৩ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে ১০% নগদ লভ্যাংশ ঘোষণা ও অনুমোদন। ২০২৪ সালের জন্য কোম্পানির স্ট্যাটুটরি অডিটর নিয়োগ। ২০২৪ সালের জন্য কোম্পানির কমপ্লায়েন্স অডিটর নিয়োগ।

সভায় সভাপতির বক্তব্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেয়ারহোল্ডারদের প্রতি তাঁদের আস্থা, বিশ্বাস ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির টেকসই প্রবৃদ্ধি, আর্থিক সুশাসন ও সর্বোচ্চ করপোরেট গভর্ন্যান্স মানদণ্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডাররাও কোম্পানির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যবসায়িক সাফল্য বৃদ্ধিতে তাঁদের আন্তরিক প্রচেষ্টা, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং দেশের বীমা খাতের সার্বিক উন্নয়নে অবদান রাখার জন্য।

সভা শেষে কোম্পানির অগ্রযাত্রায় শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের সহযোগিতা ও অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

Recent Comments