Friday, July 3, 2026
Home আন্তর্জাতিক সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের লেখক ও নাট্যকার ইয়ন ফসে

২০২৩ সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের লেখক ও নাট্যকার জন ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে সুইডেনের স্টকহোমে এক সংবাদ সম্মেলনে পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি।

নোবেল কমিটির ঘোষণায় বলা হয়, তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। তার কাজ অকথ্যকে ভাষা দিয়েছে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়, নরওয়েজিয়ান নাইনর্স্ক ভাষায় রচিত এবং বিভিন্ন ঘরানায় বিস্তৃত তার রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতা সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ। তিনি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় নাট্যকারদের একজন হলেও ক্রমশ গদ্যের জন্যও স্বীকৃত হচ্ছেন।

ফসের জন্ম ১৯৫৯ সালে। তার প্রথম উপন্যাস ‘রাউথ, স্বার্ত’ (লাল, কালো) প্রকাশিত হয় ১৯৮৩ সালে। ইউরোপে তিনি নাট্যকার হিসেবে খ্যাতি পান ১৯৯৯ সালে প্যারিসে তার নাটক ‘নকন জে তিল আ কোমে’-এর মঞ্চায়নের মাধ্যমে।

সোমবার থেকে এই বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে চিকিৎসা ও পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম।

বুধবার ঘোষণা করা হয় রসায়নে নোবেলজয়ীদের নাম। রসায়নে নোবেল বিজয়ী তিনজন হলেন, মুঙ্গি জি. বাভেন্দি, লুই ই. ব্রুস ও অ্যালেক্সেই আই. আকিমভ। ফান্ডামেন্টাল ন্যানো টেকনোলজির উদ্ভাবনের জন্য তাদেরকে নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।

এর আগে মঙ্গলবার পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের তিন বিজ্ঞানী। ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই পুরস্কার দিয়েছে নোবেল কমিটি।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ী তিন বিজ্ঞানী হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেঙ্ক ক্রাউস (জার্মানি) এবং অ্যান ল’হুইলিয়ার (সুইডেন)।

সোমবার ঘোষণা করা হয় চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম। এবারে নোবেল পুরস্কার পেয়েছেন কাতালিন ক্যারিকো ও ড্রিউ ওয়েইসম্যান। করোনার টিকা তৈরিতে অবদানের জন্য হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী যৌথভাবে এবারের চিকিৎসাবিজ্ঞানের নোবেল জিতে নিয়েছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments