Saturday, June 6, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংক পিএলসি’র “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসি ২০২৬ সালের জন্য নতুন লক্ষ্য ও কৌশল নির্ধারণের উদ্দেশ্যে ২৪ জানুয়ারি “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬” আয়োজন করে। সম্মেলনে ব্যাংকের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম. এ. কাশেম। তিনি বলেন, টেকসই প্রবৃদ্ধি ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিশ্চিত করতে সুসংহত পরিকল্পনা ও দলগত প্রচেষ্টার বিকল্প নেই। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। তিনি ২০২৫ সালের কার্যক্রম পর্যালোচনা করে বলেন, চ্যালেঞ্জ মোকাবিলা করেই ব্যাংক সন্তোষজনক অগ্রগতি অর্জন করেছে।

সম্মেলনে ভাইস চেয়ারপারসন রেহানা রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অতিরিক্ত ও উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান, শাখা ও উপশাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় ২০২৬ সালের জন্য ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং গ্রাহককেন্দ্রিক সেবা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় খাত চিহ্নিত করে বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন। সম্মেলনের শেষ পর্বে ভবিষ্যৎ অর্জন নিয়ে আশাবাদ প্রকাশ করা হয় এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ব্যাংককে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও তুরস্ক

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা নিয়ে কাজ করার...

ডিজিটাল হচ্ছে ভ্যাট রিটার্ন, কমছে প্রশাসনিক জটিলতা ও ভোগান্তি

দেশের মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট নিবন্ধিত (বিআইএনধারী) প্রতিষ্ঠানগুলোর জন্য...

বিদ্যুতের নতুন মূল্যেও বাজারে বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হবে না বলে মনে করছে সরকার। তবে এ সুযোগে কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম...

রাজধানীর তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

কয়েক দিনের ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের পর রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত...

Recent Comments