Wednesday, July 8, 2026
Home জাতীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বিকেলে

সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বিকেলে

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে শপথ নেবেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানিয়েছেন, বুধবার বিকেল সাড়ে তিনটায় সংসদের শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এর আগে মঙ্গলবার বিকেলে নারী আসনে বিজয়ীদের নামের তালিকাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। পরে প্রকাশিত ওই গেজেট ইসির পক্ষ থেকে জাতীয় সংসদের সচিবালয়ে পাঠানো হয়। ইসির গেজেট কপি হাতে পাওয়ার পর সংসদ সচিবালয় নির্বাচিত নতুন এই এমপিদের শপথ গ্রহণের প্রস্তুতি নেয়।

প্রকাশিত গেজেটে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬(২) অনুসারে নির্বাচন কমিশন এত দ্বারা জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে ‘সংসদ সদস্য’ হিসাবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/ স্বামীর নাম এবং ঠিকানা প্রকাশ করিতেছে।

চলতি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপিরা হলেন- রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রৌপদী দেবি আগরওয়াল (ঠাকুরগাঁও), আশিকা সুলতানা (নীলফামারী), রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেরী কুদ্দুস মুক্তি (নাটোর), জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), ফারজানা সুমি (বরগুনা), খালেদা বাহার বিউটি (ভোলা), ফরিদা ইয়াসমিন (নরসিংদী), উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ), নাদিরা বিনতে আমির (নেত্রকোণা), মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট), পারভীন জামান কল্পনা (ঝিনাইদহ), আরমা দত্ত (কুমিল্লা), লায়লা পারভীন (সাতক্ষীরা), মুন্নুজান সুফিয়ান (খুলনা), বেদৌরা আহমেদ সালাম (গোপালগঞ্জ), শবনম জাহান (ঢাকা), পারুল আক্তার (ঢাকা), সাবেরা বেগম (ঢাকা), শাম্মী আহমেদ (বরিশাল), নাহিদ ইজহার খান (ঢাকা), ঝর্ণা আহসান (ফরিদপুর), ফজিলাতুন নেছা (মুন্সীগঞ্জ), সাহেদা তারেক দীপ্তি (ঢাকা), অনিমা মুক্তি গোমেজ (ঢাকা), শেখ আনার কলি পুতুল (ঢাকা), মাসুদা সিদ্দিক রোজী (নরসিংদী), তারানা হালিম (টাঙ্গাইল), শামসুন নাহার (টাঙ্গাইল), মেহের আফরোজ চুমকি (গাজীপুর), অপরাজিতা হক (টাঙ্গাইল), হাসিনা বারী চৌধুরী (ঢাকা), নাজমা আক্তার (গোপালগঞ্জ), ফরিদুন্নাহার লাইলী (লক্ষ্মীপুর), আশরাফুন নেছা (লক্ষ্মীপুর), কানন আরা বেগম (নোয়াখালী), শামীমা হারুন লুবনা (চট্টগ্রাম), ফরিদা খানম (নোয়াখালী), দিলারা ইউসুফ (চট্টগ্রাম), ডরথি তঞ্চঙ্গা (রাঙ্গামাটি), সানজিদা খানম (ঢাকা), নাছিমা জামান ববি (রংপুর), নাজনীন নাহার রোশা (পটুয়াখালী), ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম) ও রুমা চক্রবর্তী (সিলেট)।

এছাড়া জাতীয় পার্টি থেকে সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম ও দলের ভাইস চেয়ারম্যান নুরুন নাহার এমপি নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

এমটিবি ও দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল) গ্রাহকদের জন্য সহজ শর্তে গৃহঋণ সুবিধা নিশ্চিত করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর...

অর্থ মন্ত্রণালয়-এডিবি-বাংলাদেশ ব্যাংক-যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

পাবনায় সম্ভাবনাময় নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং অর্থ...

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হলেন মাজাকাত হারুন, ভাইস চেয়ারম্যান এবিএম কায়ছার

এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের (ইআইএল) পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় ২০২৫-২০২৬ মেয়াদের জন্য মাজাকাত হারুনকে চেয়ারম্যান এবং এবিএম কায়ছারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮...

দর বৃদ্ধির শীর্ষ স্থানে সি পার্ল বিচ রিসোর্ট

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে সি পার্ল বিচ...

Recent Comments