Wednesday, May 20, 2026
Home অর্থ-বানিজ্য কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

কোম্পানি রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩০ এপ্রিল পর্যন্ত

কোম্পানি শ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিভিন্ন করদাতা কোম্পানির অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সময় বাড়িয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) বাপন চন্দ্র দাসের সই করা এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়, ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব কোম্পানি করদাতা সময় বৃদ্ধির আবেদন করেছেন তাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ালো।জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কোম্পানি রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করতে এনবিআরকে অনুরোধ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এনবিআরকে পাঠানো এক চিঠিতে আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে জানিয়ে এ অনুরোধ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

তিন বছরের মধ্যে মাংস রপ্তানি করবে বাংলাদেশ: প্রাণিসম্পদ মন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিদেশে মাংস রপ্তানির সম্ভাবনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, কোনো...

লাইসেন্স ছাড়া বিমান টিকিট বাণিজ্যে শতকোটি টাকার লেনদেন

দেশে কার্যক্রম চালানো একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে সরকারের বিপুল...

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের তুমুল প্রতিবাদ ভোক্তাদের

রাজধানীতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে কেন্দ্র করে শুরু হওয়া গণশুনানিতে ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞদের তীব্র আপত্তির মুখে পড়েছে বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।...

সুশৃঙ্খল বাহিনীর জন্য চেইন অফ কমান্ড ও ডিসিপ্লিন অনিবার্য

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি হিসেবে ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’-এর ওপর গুরুত্বারোপ...

Recent Comments