Wednesday, July 8, 2026
Home জাতীয় বইমেলার সময় বাড়ছে আরও ২ দিন

বইমেলার সময় বাড়ছে আরও ২ দিন

    • প্রধানমন্ত্রীর ‘বিশেষ অনুমোদনের’ পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। ফলে, আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) বদলে এখন মেলা শেষ হবে শনিবার (২ মার্চ)।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা তথ্যকেন্দ্র থেকে বইমেলা ২ দিন বাড়ানোর ঘোষণা দেন।

      বাংলা একাডেমির পক্ষ থেকেও এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে।

      এর আগে, দুদিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে মেলা কমিটিকে চিঠি দেওয়া হয়। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও মেলা বাড়ানোর আবেদন জানানো হয়। এরপর মেলার সময় বাড়ানোর অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

       

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় অন্তর্ভুক্তির দাবি

দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে সরকারি বিজ্ঞাপন নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশকরা। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী...

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,...

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ আরও সহজ করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সঙ্গে একটি...

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে আগের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা...

Recent Comments