Friday, July 10, 2026
Home জাতীয় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে আগের নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নির্বাচন পরিচালনা এবং পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক অংশীদারদের এক সংলাপে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ জানান, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের বাস্তবতা ভিন্ন হলেও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনকে আরও কার্যকর করতে সহায়ক হবে। এ লক্ষ্যেই বিধিমালা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের দেওয়া ১৯টি সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে কাজ করা হবে। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

সংলাপে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে ইইউ ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।

সংলাপে অংশগ্রহণকারীরা নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কার্যকর করা, আইন ও বিধিমালার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার (১১ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম...

চট্টগ্রামে বন্যার পানিতে অবরুদ্ধ সাড়ে ৭ লাখ মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৭ লাখ ৫৪ হাজার ৫৯০ মানুষ পানিবন্দি হয়ে...

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টার’ উদ্বোধন

কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাঙ্গুয়েজ সেন্টারের’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর...

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি...

Recent Comments