Friday, June 12, 2026
Home জাতীয় শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ এফবিআইয়ের

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ এফবিআইয়ের

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে। সম্প্রতি এফবিআইয়ের লন্ডন প্রতিনিধি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এফবিআই জানায়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩০০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস এ বিষয়ে এফবিআই স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে কাজ করছেন।

গত মাসে এফবিআই প্রতিনিধি দল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে মানিলন্ডারিং ও আর্থিক অনিয়মের বিষয়ে বিপুল পরিমাণ প্রমাণ হস্তান্তর করা হয়। দুদক জানিয়েছে, তারা বিষয়টি গভীরভাবে তদন্ত করছে এবং পাচারকৃত তহবিল ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এফবিআইয়ের তদন্তে দেখা গেছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কেম্যান আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের ব্যাংকগুলোতে অর্থ স্থানান্তর করেছেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে।

দুদক জানায়, এসব প্রকল্পে ৭০০ কোটি ডলারের দুর্নীতির তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫০০ কোটি ডলার শুধুমাত্র রূপপুর প্রকল্প থেকে আত্মসাৎ হয়েছে। তদন্তে শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে।  অর্থপাচার ও দুর্নীতির এই অভিযোগগুলোর বিষয়ে আরো সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments