Friday, June 12, 2026
Home জাতীয় মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের গভীর শোক

মনমোহন সিংয়ের মৃত্যুতে ড. ইউনূসের গভীর শোক

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক শোকবার্তায় তিনি মনমোহন সিংকে একজন দূরদর্শী নেতা, মহৎ রাষ্ট্রনায়ক ও বিনয়ের মূর্ত প্রতীক হিসেবে উল্লেখ করেন।  অ

ধ্যাপক ইউনূস তার শোকবার্তায় বলেন, মনমোহন সিং ভারতীয় অর্থনৈতিক পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি ভারতের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দূরদর্শী নেতৃত্ব ভারতের অর্থনীতি ও সমাজে ব্যাপক পরিবর্তন এনেছে, যা সারা বিশ্বে প্রশংসিত।

শোকবার্তায় তিনি আরও বলেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করতে সবসময় নিবেদিত ছিলেন। তার নেতৃত্বে দুই দেশের মধ্যে আঞ্চলিক শান্তি, সহযোগিতা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ হয়েছিল।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তার মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক অঙ্গনে তার অবদানকে স্মরণ করে বিভিন্ন দেশের নেতারা শোক প্রকাশ করেছেন। অধ্যাপক ইউনূস প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো তুলে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, এসব বিষয় মধ্যে রয়েছে লবণের ন্যায্যমূল্য...

‘শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে’

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মাজারে প্রাপ্ত দান-অনুদানের সুনির্দিষ্ট হিসাব সংরক্ষণ না...

হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ গুলিবিদ্ধ

রাজধানীর হাতিরঝিল এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্যা পলাশ। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

দেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

গত ২৭ এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আজ দেশে...

Recent Comments