Saturday, June 13, 2026
Home জাতীয় রাজনীতি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে পরিণত হয়, তবে সবকিছুই ব্যর্থ হবে: বদিউল আলম

রাজনীতি যদি ব্যবসায়িক উদ্দেশ্যে পরিণত হয়, তবে সবকিছুই ব্যর্থ হবে: বদিউল আলম

রাজনীতি জনকল্যাণে নয়, যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয়, তবে সবকিছুই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ (এফবিএস) আয়োজিত “ঐক্য, সংস্কার ও নির্বাচন” শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তনের জন্য রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি। তিনি বলেন, “রাজনীতি জনকল্যাণে নিবেদিত না হয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডে রূপ নিলে তা দেশের অগ্রগতিকে ব্যাহত করবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং মনোনয়ন বাণিজ্যের অবসান ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে রাজনীতি ব্যবসায়িক স্বার্থে পরিচালিত হয়। এই সমস্যা আইন করে দূর করা যাবে না। এর জন্য রাজনীতিবিদদের মানসিকতার পরিবর্তন ও রাজনৈতিক দলগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন। তরুণ সমাজকেও এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

নির্বাচনী ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, “সংস্কার মানেই পরিবর্তন। আমাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তবে আইনের পরিবর্তনের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ কাঠামোগত সমস্যাগুলো সহজে সমাধান হবে না, যদি আমরা সোচ্চার না হই।”  ড. বদিউল আলম তার বক্তব্যে তরুণদের জাগ্রত হওয়ার আহ্বান জানান এবং বলেন, “নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক সংস্কৃতির সংস্কার সময়ের দাবি। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments