Wednesday, June 24, 2026
Home জাতীয় শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি

শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে ঋষি সুনাকের চিঠি

পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত ক‌রে‌ছেন তি‌নি।

বুধব‌ার (৭ ফেব্রুয়া‌রি) সরকারপ্রধান‌কে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শু‌ভেচ্ছা বার্তার বিষ‌য়টি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়েছে।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতির প্রশংসা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব এবং বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহযোগিতা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

ঋষি সুনাক শু‌ভেচ্ছা বার্তায় উল্লেখ করেন যে, দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের নিবিড় সংযোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কমনওয়েলথ পরিবারের সদস্য হিসেবে বাংলাদেশ কমনওয়েলথের মূল্যবোধগুলো আরও এগিয়ে নিয়ে যাবে এবং দুই দেশের অভিবাসন সংক্রান্ত সহযোগিতা সম্প্রসারিত হবে।

বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যকার গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক এ সম্পর্ককে ভবিষ্যতে আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন ঋষি সুনাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments