Wednesday, June 24, 2026
Home জাতীয় মিয়ানমার পরিস্থিতি নিয়ে একস‌ঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ-ভারত

মিয়ানমার পরিস্থিতি নিয়ে একস‌ঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ-ভারত

মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়ে একস‌ঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা ক‌রে‌ছে বাংলা‌দেশ ও ভারত।

বুধবার (৭ ফেব্রুয়া‌রি) সন্ধ্যায় দিল্লির হায়দ্রাবাদ হাউজে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের স‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠ‌কে মিয়ানমারে পরিস্থিতি নি‌য়ে আলোচনা হয়।

জয়শঙ্কর এবং হাছান মাহমুদ প্রথ‌মে একান্ত ও পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক ক‌রেন। প‌রে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে কথা ব‌লেন ড. হাছান।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, রোহিঙ্গাদের পূর্ণ অধিকারসহ তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন এবং মিয়ানমারে চলমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে খোলামেলা ও বিস্তারিত আলোচনা হয়েছে ব‌লে জানান হাছান মাহমুদ। তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের পারস্পরিক সম্পর্ক যে নতুন উচ্চতায় উঠেছে। সেটিকে আরও ঘনিষ্ঠ ও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে হত্যা নয় সৌহার্দ্য বজায় রাখা, আন্ত:দেশীয় যোগাযোগ বৃদ্ধিতে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ভারতের ব্যবহারের কার্যকর সূচনা, বিদ্যুৎ শক্তির উৎসজনিত সহায়তা নি‌য়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পান্ট উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় সফ‌রে প্রথম বি‌দেশ সফ‌রে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আজ সকা‌লে দি‌ল্লি যান পররাষ্ট্রমন্ত্রী। এ‌দিন সকা‌লে ভার‌তের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের স‌ঙ্গে বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments