Tuesday, July 21, 2026
Home জাতীয় শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫তম প্রার্থীরা

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিলেন ৩৫তম প্রার্থীরা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে নামা একটি দলকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার পথে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে দলটি রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে।  সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে। সকাল থেকে ৫০-৬০ জন আন্দোলনকারী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জমায়েত হন। সেখান থেকে তারা দুপুরের দিকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের শিক্ষা ভবনের কাছে আটকে দেয়।

পুলিশ সূত্র জানায়, সচিবালয়ের সামনে কোনো ধরনের আন্দোলন বর্তমানে নিষিদ্ধ। পুলিশের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হলেও আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে বাধা দেওয়া হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যারিকেড স্থাপন করে।  শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, “সকাল থেকে চাকরিপ্রত্যাশীরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল। দুপুরে সচিবালয়ের দিকে রওনা হলে তাদের আটকে দেওয়া হয়। বর্তমান নিষেধাজ্ঞার কারণে সচিবালয়ের দিকে কোনো আন্দোলন করতে দেওয়া হচ্ছে না।”

আন্দোলনকারীদের একজন জানান, “আমাদের দাবি ন্যায্য। বয়সসীমা ৩৫ বছর করলে আমরা অনেকেই সরকারি চাকরির সুযোগ পাব। অথচ আমাদের সচিবালয়ে ঢুকতেই দেওয়া হলো না।”  পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা আপাতত শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে এবং দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান চালিয়ে যাবে বলে জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, মাইলস্টোন ট্র্যাজেডির ভয়াবহতা কাটিয়ে আহত শিক্ষার্থী, শিক্ষক ও তাদের পরিবার যে সাহস, ধৈর্য এবং দৃঢ়তার...

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে বাংলা কিউআর মেলা অনুষ্ঠিত

ক্যাশলেস লেনদেনের প্রসার এবং বাংলা কিউআর পেমেন্ট ব্যবহারে জনসচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর মেলা ২০২৬’।...

গৃহঋণ ও আবাসন সেবায় একসঙ্গে কাজ করবে আইপিডিসি-রে হোয়াইট

আবাসন খাতে গ্রাহকদের জন্য গৃহঋণ সুবিধা আরও সহজ ও আকর্ষণীয় করতে দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রে...

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার (২১ জুলাই)...

Recent Comments