Friday, July 24, 2026
Home জাতীয় শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার

শাহবাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলনরত এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগপ্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, জলকামান থেকে পানি ছিটানো ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তৃতীয় ধাপে মনোনীত প্রাথমিকের সহকারী শিক্ষকরা অভিযোগ করছেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বৈষম্যমূলক। সরকারই তাদের নিয়োগের সুপারিশ করেছিল, অথচ পরবর্তীতে তা বাতিল করা হয়েছে। তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দ্রুত নিয়োগ চূড়ান্ত করার দাবি জানান।

অপরদিকে, এনটিআরসিএর নিবন্ধিত নিয়োগপ্রত্যাশীরা বলছেন, প্রতিষ্ঠানটি ১৭টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। ফলে প্রায় ১২-১৩ হাজার যোগ্য শিক্ষক চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তারা অভিযোগ করেন, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরির সুপারিশ পাননি, বরং কিছু ব্যক্তি আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের দুই পাশে অবস্থান নেন। এতে আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ মেট্রোরেল স্টেশনের নিচে মোতায়েন জলকামান থেকে পানি ছিটিয়ে এবং লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কে নতুন করে অবস্থান নেন।

দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিয়ারশেল ও লাঠিচার্জের ফলে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে দৌড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যে তারা আবারও একত্রিত হয়ে প্রতিবাদ চালিয়ে যান।অবরোধ তুলে দেওয়া হলেও আন্দোলনকারীরা এখনো শাহবাগ এলাকায় অবস্থান করছেন। তারা জানিয়েছেন, দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। পুলিশের কঠোর অবস্থানের পরও আন্দোলনকারীদের দৃঢ় মনোভাবের কারণে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments