Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার শাশা ডেনিমসে সিইও হিসেবে দায়িত্ব নিলেন জামাল আব্দুন নাসে

শাশা ডেনিমসে সিইও হিসেবে দায়িত্ব নিলেন জামাল আব্দুন নাসে

শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস পিএলসি নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ জামাল আব্দুন নাসেরকে নিয়োগ দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জামাল আব্দুন নাসের এর আগে শাশা ডেনিমসের পরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে সিইও পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

২০০৮ সালে শাশা ডেনিমসের সঙ্গে যুক্ত হন জামাল আব্দুন নাসের। এরপর থেকে তিনি কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মহাব্যবস্থাপক (অপারেশন), পরিচালক (টেকনিক্যাল) এবং পরিচালক (অপারেশন) হিসেবে তার দক্ষ নেতৃত্বে কোম্পানিটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা তাকে শাশা ডেনিমসের পরিচালনায় আরও গতিশীল ভূমিকা পালনের জন্য প্রস্তুত করেছে।

শাশা ডেনিমসের পরিচালনা পর্ষদ আশা প্রকাশ করেছে, নতুন সিইও’র নেতৃত্বে কোম্পানি আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

বাতিল হচ্ছে সিএপিএম অ্যাডভাইজরি নিবন্ধন

আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও...

Recent Comments