Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য শরিয়াভিত্তিক ব্যাংকের এলসি খোলার শর্ত বাতিল

শরিয়াভিত্তিক ব্যাংকের এলসি খোলার শর্ত বাতিল

বাংলাদেশ ব্যাংক শরিয়াভিত্তিক ছয়টি ব্যাংকের জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলায় শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা শিথিল করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।

এই ছয়টি ব্যাংক হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক। আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপ নিয়মবহির্ভূত প্রক্রিয়ায় এসব ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে এস আলম গ্রুপের দখলমুক্ত করেছে।

পূর্ববর্তী নির্দেশনার আওতায় এই ব্যাংকগুলোতে এলসি খোলার জন্য ১০০ টাকার বিপরীতে ১০০ টাকা নগদ মার্জিন রাখা বাধ্যতামূলক ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করা যাবে।

এর আগে এস আলম গ্রুপের প্রভাব কমাতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে। ওই সময়ে ব্যাংকগুলোর ঋণ বিতরণ সীমিত করার পাশাপাশি শীর্ষ ২০ ঋণগ্রহীতার কাছ থেকে মাসিক আদায়ের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুনর্গঠনের পর ব্যাংকগুলোর ওপর আরোপিত অন্যান্য বিধিনিষেধের মধ্যে ছিল, মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত ঋণ নবায়নে নগদ আদায়, কৃষি, সিএমএসএমই, প্রণোদনা প্যাকেজ এবং নিজস্ব এফডিআরের বিপরীতে সীমিত বিনিয়োগের অনুমতি। এছাড়া, ৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজনীয় করা হয়।

নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর ব্যবসা পরিচালনা সহজ হবে বলে আশা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এসব ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় তাদের তদারকি অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments