Saturday, June 27, 2026
Home কর্পোরেট রানারের ১২৫ সিসির স্কুটার উদ্বোধন

রানারের ১২৫ সিসির স্কুটার উদ্বোধন

রানার অটোমোবাইলস পিএলসির নতুন টু-হুইলার রানার স্কুটি ১২৫ (Runner Skooty 125) ঢাকায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে । ১২৫ সিসির এই স্কুটার উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও গ্রাহকসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি তুলে ধরেছে।

আজ প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলস পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আবু হানিফ, গ্রুপ চিফ হিউম্যান রিসোর্স অফিসার কাজী মোহাম্মদ জাফর সাদেক, সহকারী জেনারেল ম্যানেজার (একাউন্টস) মোঃ হাসনাত বিন মঈন, সিনিয়র ম্যানেজার (ন্যাশনাল সেলস) টি. এম. আসিবুল ইমরান এবং মার্কেটিং লীড মোঃ মাহমুদুল হাসান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন রানার স্কুটি ১২৫ (Runner Skooty 125) প্রতিদিনের যাতায়াতকে আরও সহজ, আধুনিক ও সাশ্রয়ী করে তুলবে। তাঁরা জানান, রানার অটোমোবাইলস ভবিষ্যতেও দেশের বাজারে মানসম্মত, আধুনিক ও গ্রাহকবান্ধব টু-হুইলার সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

এছাড়াও অতিথিবৃন্দ জানান, নিকটস্থ রানার শোরুমে গিয়ে নতুন স্কুটার সম্পর্কে বিস্তারিত জানা এবং টেস্ট রাইড নেওয়ার সুযোগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments