Thursday, July 16, 2026
Home অর্থ-বানিজ্য নিত্যপণ্যের দামে অস্থিরতা, সবজি কিনতেও হচ্ছে চিন্তা

নিত্যপণ্যের দামে অস্থিরতা, সবজি কিনতেও হচ্ছে চিন্তা

রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। আলু ও কাঁচা পেঁপে ছাড়া অধিকাংশ সবজির কেজি দাম এখন ১০০ টাকার উপরে। বিশেষ করে বেগুন, সিম, বরবটি ও টমেটো ক্রেতাদের জন্য কল্পনাতীতভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। গোল বেগুনের দাম ১৬০–১৮০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, ঝিঙা ৮০–১০০ টাকা। লাউ ৮০, বরবটি ১০০, ভারতীয় টমেটো ১৫০, উস্তা ১০০ এবং সিম ১৮০ টাকা কেজি।

কাঁচামরিচের দাম ১৮০–২০০ টাকা, দেশি পেঁয়াজ ৮০ টাকা। ভারত থেকে আসা পেঁয়াজের বাজারে প্রভাব নেই। মাছের বাজারও স্বস্তি দিচ্ছে না। চাষের চিংড়ি ও দেশি বোয়ালের দাম হাজার টাকার বেশি, টেংড়া ৬০০–৯০০, কাজলী ১০০০ টাকা। ইলিশ ২৫০০ টাকা, পাঙাস ২০০ টাকা। বিক্রেতারা বলছেন, ইলিশের দাম বৃদ্ধির প্রভাব অন্যান্য মাছের বাজারেও পড়েছে।

মুরগি ও ডিমের দামে অস্থিরতা। ব্রয়লার মুরগি ১৭৫, কক মুরগি ৩১০, মোরগ ৩৩০, লেয়ার ৩৫০, সোনালি মুরগি ২৮০–৩০০ টাকা। ডিম বিক্রি হচ্ছে ১৪০–১৫০ টাকায়। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, “নিয়ন্ত্রণ সংস্থাগুলো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কিছু পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। সিন্ডিকেটের প্রভাব থাকলেও মূলত বেপারীদের খপ্পরে দাম বাড়ছে। কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজন।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments