Wednesday, June 24, 2026
Home জাতীয় রাজনীতি রাজধানীতে সরকারবিরোধী মিছিলে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীতে সরকারবিরোধী মিছিলে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের ডিবি-রমনা বিভাগ রাজধানীর পল্টন এলাকা থেকে ওলিদ হাসান সাগর (২০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

ডিবি সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় একটি সরকারবিরোধী মিছিল হয়। এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সাগরকে চিহ্নিত করে। পরে রাতে পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সাগরের কাছ থেকে বিভিন্ন সংগঠনের সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণাদি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে সংগঠনের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং শিগগিরই আরও অভিযুক্তদের গ্রেপ্তার করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ৩১শে ডিসেম্বর, ২০২৫ তারিখে...

এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি.-এর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১৭...

মুদি দোকান, মিষ্টি-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসা খাতে কর বসাচ্ছে সরকার

আগামী ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে এবং কর ব্যবস্থার আওতা সম্প্রসারণে মুদি দোকান, মিষ্টির দোকান, বিউটি পার্লার ও রেস্টুরেন্টসহ ১৬টি ব্যবসা খাতকে ভ্যাটের নির্দিষ্ট...

দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের মধ্যে বহুল আলোচিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে নতুন অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দের কথা জানিয়েছে সরকার।...

Recent Comments