Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য যেসব পণ্যে শুল্ক-কর বেড়েছে

যেসব পণ্যে শুল্ক-কর বেড়েছে

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে সরকার ভ্যাট ও সম্পূরক শুল্কের হার বাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের এই পদক্ষেপের ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, খাবার রেস্তোরাঁসহ প্রায় শতাধিক পণ্য ও সেবায় খরচ বেড়েছে।

রাজস্ব আয় বাড়াতে ভ্যাটের নতুন হার কার্যকর হচ্ছে চলতি অর্থবছরের শেষ ৬ মাসে। এতে ভোক্তাদের জন্য বেশ কিছু খাতে ব্যয় বৃদ্ধি পাবে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে, ব্রডব্যান্ড সেবায় প্রথমবারের মতো ১০ শতাংশ সম্পূরক শুল্ক বসানো হয়েছে।

খাবার রেস্তোরাঁগুলোর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও সরকার এতে অনড়। অন্যদিকে বিস্কুট, আচার, চাটনি, টমেটো কেচাপ, এলপি গ্যাস, লেমিনেটেড ড্রাইভিং লাইসেন্স, চশমার ফ্রেম, রিডিং গ্লাসের ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। টিস্যু, সানগ্লাস, মিষ্টি এবং প্রতিষ্ঠানের তৈরি পোশাকের ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ফল আমদানি খাতেও শুল্কের পরিবর্তন আনা হয়েছে। আম, কমলালেবু, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আপেল ও নাশপাতির ওপর শুল্ক ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদাম আমদানিতে শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ বাড়িয়ে ৪৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ২ দশমিক ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। তবে এলপি গ্যাসের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ২ শতাংশ ভ্যাট বাতিল করা হয়েছে।

বিমান ভ্রমণের ক্ষেত্রেও আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটে শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে। সার্কভুক্ত দেশগুলোতে ভ্রমণের শুল্ক ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করা হয়েছে। এছাড়া এশিয়া ও ইউরোপের দেশগুলোতে বিমান ভ্রমণের শুল্ক যথাক্রমে আড়াই হাজার এবং চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে ভোক্তাদের দৈনন্দিন ব্যয়ে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

সাড়ে ৭ লাখ যুবককে প্রশিক্ষণ দেবে সরকার

দেশব্যাপী সাড়ে ৭ লাখ যুবককে বিশেষ প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ সংক্রান্ত ১০টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে...

তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫...

বাতিল হচ্ছে সিএপিএম অ্যাডভাইজরি নিবন্ধন

আর্থিক প্রতিষ্ঠান সিভিসি ফাইন্যান্সের মালিকানাধীন শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিএপিএম অ্যাডভাইজরির নিবন্ধন বাতিলের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিতে যাচ্ছে কমিশন। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে থাকা শেয়ার অন্য হিসাবে স্থানান্তরের জন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেওয়া হয়েছে নির্দেশনা। এর আগে একই অভিযোগে গত বছরের ১০ জুলই সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া শারমিনকে শেয়ারবাজারে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল কমিশন। বিএসইসির নির্বাহী পরিচালক ও...

Recent Comments