Friday, July 24, 2026
Home জাতীয় মেট্রোরেলে আজ থেকে নতুন সময়সূচি

মেট্রোরেলে আজ থেকে নতুন সময়সূচি

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও এক ধাপ সুবিধা যুক্ত হলো মেট্রোরেলে। যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রিপ আরও দেরিতে চলবে। ফলে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, নতুন সময়সূচির আওতায় একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হয়েছে। এতে করে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী শেষ ট্রেন চলবে রাত ১০টা ৩০ মিনিটে।

আগের সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শেষ করত। নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় উভয় দিক থেকেই শেষ ট্রেন ২০ মিনিট বেশি সময় চলবে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন–৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী জানান, যাত্রীদের চাপ ও চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত হওয়ায় রাতের সেবা সময়ও বৃদ্ধি করা হয়েছে।’

উল্লেখ্য, দেশের প্রথম মেট্রোরেল ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে নতুন স্টেশন যুক্ত হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মতিঝিল পর্যন্ত পূর্ণ রুটে যাত্রীসেবা চালু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে...

টানা বৃষ্টিতে কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক বন্যার প্রভাব এবার পড়েছে রাজধানীর ক্ষেতে ফসলের ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে বেশিরভাগ...

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তীব্র হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে...

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক...

Recent Comments