Thursday, June 25, 2026
Home অর্থ-বানিজ্য মুরগির দামে উর্ধ্বগতি, সয়াবিন তেলের বাজার এখনও অস্থির

মুরগির দামে উর্ধ্বগতি, সয়াবিন তেলের বাজার এখনও অস্থির

বাজারে আবারও বাড়তে শুরু করেছে মুরগির দাম। এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির কেজিপ্রতি দাম বেড়েছে ৫-১০ টাকা। ব্রয়লার মুরগি এখন বিক্রি হচ্ছে ১৮৫-১৯০ টাকায়, আর সোনালি মুরগি ২৯০-৩০০ টাকায়। দেশি মুরগির কেজি ৫৫০-৬০০ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের দামও একই রকম। তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ডজনপ্রতি লাল ডিমের দাম ১৪০ টাকা এবং সাদা ডিমের দাম ১৩৫ টাকায় নেমেছে।

 

বিক্রেতারা বলছেন, বিজয় দিবস ও বিয়ের মৌসুমে চাহিদা বৃদ্ধির কারণে মুরগির দাম বাড়ছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, বাজারে নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

 

অন্যদিকে বোতলজাত সয়াবিন তেলের বাজারে সংকট কাটেনি। গত সোমবার সরকার প্রতি লিটারে ৮ টাকা দাম বৃদ্ধির অনুমতি দিলেও তেলের সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি। রামপুরা ও মোহাম্মদপুরসহ বিভিন্ন বাজারে বেশিরভাগ দোকানে তেল নেই। কোথাও কোথাও লিটারপ্রতি বোতলজাত তেল ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

তেলের এই সংকটের মধ্যে অন্যান্য নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। আলু, পেঁয়াজ ও শীতের সবজির দাম উল্লেখযোগ্য হারে কমেছে। দেশি পেঁয়াজের কেজি ১০০-১১০ টাকায় এবং হাইব্রিড পেঁয়াজ ৮০-৯০ টাকায় পাওয়া যাচ্ছে। মাস দেড়েক আগেও এই পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩০-৫০ টাকা বেশি।

 

আলুর বাজারেও বড় ধরনের পরিবর্তন হয়েছে। ভারত থেকে আমদানি করা নতুন আলুর দাম ১২০ টাকা থেকে কমে এখন ৭০ টাকায় নেমেছে। পুরোনো আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

 

শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে বিভিন্ন সবজির। শিমের কেজি এখন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় অর্ধেক। মুলার কেজি ২০ টাকা এবং বেগুন ৪০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

 

বাজারে সব মিলিয়ে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও মুরগি ও তেলের দাম নিয়ে অসন্তোষ রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজারে কার্যকর মনিটরিংয়ের অভাবে একদিকে অপ্রয়োজনীয় সংকট তৈরি হচ্ছে, অন্যদিকে নির্দিষ্ট পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments