Friday, July 17, 2026
Home জাতীয় মঙ্গলবার নির্ধারিত হবে ১০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ

মঙ্গলবার নির্ধারিত হবে ১০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ইতোমধ্যেই শেষ হয়েছে। এবার শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে হবে লটারির মাধ্যমে। আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রায় ১০ লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানানো হয়েছে, লটারির ফলাফল শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) প্রবেশ করে লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।

 

লটারিতে নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। স্কুলের প্রধান শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির কাছে ই-মেইলে পাঠাবেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।

 

লটারির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।

 

মাউশি সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে আবেদন প্রক্রিয়া। ১৮ দিনে সরকারি-বেসরকারি স্কুলে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন জমা পড়ে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

 

মাধ্যমিক উইংয়ের উপপরিচালক এবং ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন জানান, লটারির কার্যক্রম সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল শিক্ষার্থীদের মোবাইলে পৌঁছে যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই তাদের ভর্তি অবস্থান জানতে পারবেন।

 

ডিজিটাল লটারি পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করে শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছে শিক্ষা বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’: প্রধানমন্ত্রী

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...

আল-আরাফাহ্ ব্যাংকের বদিউর চেয়ারম্যান, সেলিম ইসি প্রধান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিচালনা পর্ষদের...

এমটিবির এজিএমে ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছেন। বৃহস্পতিবার...

সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটডর (এস.ই.এল) মধ্য সমঝাতা স্মারক স্বাক্ষরিত

  সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে গ্রাহকদের জন্য আবাসন ঋণ সুবিধা আরও সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।...

Recent Comments