Sunday, May 31, 2026
Home জাতীয় রাজনীতি বিএনপির তিন জেলায় নতুন কমিটি গঠনের ঘোষণা

বিএনপির তিন জেলায় নতুন কমিটি গঠনের ঘোষণা

খুলনা, মেহেরপুর ও মাগুরায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

বিএনপির তিনটি জেলা ইউনিটে নতুন আংশিক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা, মেহেরপুর ও মাগুরা জেলায় এসব কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (১৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, খুলনা জেলা বিএনপির তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব আবু হোসেন বাবু। মেহেরপুর জেলার বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে সাত সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন এবং সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে, মাগুরা জেলার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বে আছেন আহ্বায়ক আলী আহমদ এবং সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

 

খুলনা জেলা কমিটি:

১. মনিরুজ্জামান মন্টু (আহ্বায়ক)

২. অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)

৩. আবু হোসেন বাবু (সদস্য সচিব)

 

মেহেরপুর জেলা কমিটি:

১. জাভেদ মাসুদ মিল্টন (আহ্বায়ক)

২. আমিরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)

৩. জাহাঙ্গীর বিশ্বাস (যুগ্ম আহ্বায়ক)

৪. ফয়েজ মোহাম্মদ (যুগ্ম আহ্বায়ক)

৫. অ্যাডভোকেট কামরুল ইসলাম (সদস্য সচিব)

৬. মাসুদ অরুণ (সদস্য)

৭. আমজাদ হোসেন (সদস্য)

 

মাগুরা জেলা কমিটি

১. আলী আহমেদ (আহ্বায়ক)

২. আখতার হোসেন (যুগ্ম আহ্বায়ক)

৩. আহসান হাবিব কিশোর (যুগ্ম আহ্বায়ক)

৪. ফারুকুজ্জামান ফারুক (যুগ্ম আহ্বায়ক)

৫. খান হাসান ইমাম সুজা (যুগ্ম আহ্বায়ক)

৬. অ্যাডভোকেট রোকুনুজ্জামান (যুগ্ম আহ্বায়ক)

৭. আলমগীর হোসেন (যুগ্ম আহ্বায়ক)

৮. মিথুন রায় চৌধুরী (যুগ্ম আহ্বায়ক)

৯. শাহেদ হাসান টগর (যুগ্ম আহ্বায়ক)

১০. পিকুল খান (যুগ্ম আহ্বায়ক)

১১. মনোয়ার হোসেন খান (সদস্য সচিব)

 

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সোমবার (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। অভিবাসী ভিসার জন্য ভিসা প্রক্রিয়া দুই দিনে বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছে। রোববার...

মহিষের নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রাখার জেরে চিড়িয়াখানার কিউরেটর বরখাস্ত

আলোচিত সাদা মহিষকে কেন্দ্র করে জাতীয় চিড়িয়াখানায় সৃষ্টি হওয়া বিতর্কের জেরে কিউরেটরকে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মহিষটির নামকরণ এবং পরিচিতি...

বিরোধী দলের তালিকা পেলেই জুলাই সনদ বাস্তবায়নে এগোবে সরকার: আইনমন্ত্রী

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণের অপেক্ষায় রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ লক্ষ্যে ১৭ সদস্যের একটি সংবিধান সংশোধন কমিটি...

সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে গুরুত্ব না দিয়ে হেলাফেলায় পার করে...

Recent Comments