Thursday, June 25, 2026
Home পুঁজিবাজার মিডল্যান্ড ব্যাংকের লেনদেন সোমবার

মিডল্যান্ড ব্যাংকের লেনদেন সোমবার

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করা মিডল্যান্ড ব্যাংকের শেয়ার লেনদেন আাগমী সোমবার (২৭ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) শুরু হবে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ‘এন’ ক্যাটাগরিভুক্ত লেনদেন হবে। কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘MIDLANDBNK’। আর কোম্পানি কোড হবে ১১১৫৪।

এর আগে গত বুধবার (২২ মার্চ) ব্যাংকটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ করে। এই সময় ব্যক্তি-প্রাতিষ্ঠানিক এবং দেশি-বিদেশিসহ মোট ১৫ হাজার ৩৩৮টি বিনিয়োগকারীর আবেদন জমা পড়েছে।

এই বিনিয়োগকারীরা ৫১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ব্যাংকটির ৫ কোটি ১৮ লাখ ৩০ হাজার ১৫০টি শেয়ার কিনতে আবেদন করেন, যা কোম্পানির ৭ কোটি শেয়ারের ৭৪ শতাংশ।

নিয়ম অনুযায়ী, আইপিওতে আসা কোম্পানির শেয়ারে যদি বিনিয়োগকারীদের আবেদন ৬৫ শতাংশ জমা পড়ে, তবে বাকি ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারকে কিনতে হবে। ফলে কোম্পানির আন্ডার রাইটার ২৫.৯৬ শতাংশ শেয়ার অর্থাৎ ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৮৫০টি শেয়ার বা ১৮ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৫০০ টাকার শেয়ার কিনে নিয়েছে।

উত্তোলিত অর্থ ব্যাংকটি সরকারি সিকিউরিটিজ ও শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানির ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৩ টাকা (কোম্পানিটি কোনও সম্পদ পুনর্মূল্যায়ন করেনি) ও শেয়ার প্রতি আয় ৯০ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৭ পয়সা।

কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

ব্যাংকটির তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের তিন প্রান্তিক তথা নয় মাসে (জনুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) 'পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন' শীর্ষক একটি বিশেষ কর্মশালা...

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে শিল্প ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি...

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। রাজনৈতিক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যকে...

পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ উপলক্ষে মিছিলে...

Recent Comments