Wednesday, July 8, 2026
Home অর্থ-বানিজ্য মার্চের প্রথম সপ্তাহেই ভারত থেকে আসছে পেঁয়াজ

মার্চের প্রথম সপ্তাহেই ভারত থেকে আসছে পেঁয়াজ

দীর্ঘদিন ধরেই দেশের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রতিবছর রমজান মাসে পেঁয়াজের চাহিদা থাকে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। এমন প্রেক্ষাপটে আসন্ন রমজানে পেঁয়াজের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। এ অবস্থায় আসন্ন রমজানে বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে রোজার আগেই ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করতে চায় সরকার।

দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশে এই পেঁয়াজ রপ্তানি করবে ভারত। চলতি সপ্তাহেই এই পেঁয়াজ আমদানি-রপ্তানি সংক্রান্ত অফিসিয়াল কাগজ পাওয়া যেতে পারে। অফিসিয়াল কাগজ পওয়ার ৩ দিনের মধ্যে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আনতে চায় বাণিজ্য মন্ত্রণালয়। ফলে আগামী সপ্তাহে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে দেশের বাজারে আসতে পারে ভারতীয় পেঁয়াজ।

এ লক্ষ্যে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জাগো নিউজকে নিশ্চিত করেছেন রোজার আগেই ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে এই পেঁয়াজ রপ্তানিতে নীতিগত অনুমোদন দিয়েছে ভারত সরকার। তিন থেকে চারদিনের মধ্যে অফিসিয়াল কাগজ চলে আসবে। দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে রোজার আগেই এই পেঁয়াজ দেশে চলে আসবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

যমুনা ব্যাংকের উদ্যোগে পাবনায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে...

Recent Comments