Wednesday, July 8, 2026
Home জাতীয় পহেলা মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম: প্রতিমন্ত্রী

পহেলা মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম: প্রতিমন্ত্রী

নানা আলোচনার মধ্যেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

রোববার একাত্তর টেলিভিশনকে তিনি বলেন, পহেলা মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম। আর দাম বাড়তে পারে সাত থেকে থেকে আট শতাংশ।

গত কয়েকদিন ধরেই বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আলোচনা চলছে। সরকারের নীতি নির্ধারকরাও আভাষ দিচ্ছেন যে বিদ্যুতের দাম বাড়তে চলেছে।

আর এবার বিদ্যুতের দাম বাড়ানোকে মূল্য বৃদ্ধি না বলে ডলারের মূল্যের সঙ্গে সমন্বয় হিসেবে উল্লেখ করেছেন করেছেন নসরুল হামিদ।

আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশুনানির মাধ্যমে স্টেক হোল্ডারদের মতামত নিয়ে দাম বাড়ালেও গত বছরের জানুয়ারি থেকে দাম বাড়ানো হচ্ছে সরকারের নির্বাহী আদেশে।

সর্বশেষ ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়, যা ওই বছরের মার্চ থেকে কার্যকর হয়। আর গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিদ্যুতের দাম প্রতি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় পাঁচ শতাংশ করে।

গত ১৫ বছরে পাইকারি পর্যায়ে ১২ ও ভোক্তা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, দেশের বাজারে ডলারের দাম বেড়েছে। ফলে আমাদের খরচ বেড়ে গেছে অনেকখানি। এ কারণে এখন বিদ্যুৎ ও গ্যাসের দাম সমন্বয় করতে হচ্ছে।

সেদিন তিনি বলেন, এটা দাম বাড়ানো নয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে যে ঘাটতি তৈরি হয়েছে, সে জায়গাটা সমন্বয় করা হচ্ছে। বিদ্যুতের দাম লাইফ লাইন গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৩০ পয়সা এবং ৬০০ ইউনিটের ওপরের গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা বাড়বে বলে এর আগে আভাস দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

টানা ভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর...

ইউসিবির রাইট শেয়ার অনুমোদন

শেয়ারবাজার থেকে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (৭...

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণের মেয়াদ ৩ বছর বাড়াল অর্থ বিভাগ

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং বিনিয়োগ কার্যক্রম জোরদার করতে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অনুকূলে বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত ৩ হাজার কোটি টাকা ঋণের বিপরীতে...

Recent Comments