Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য ব্যাংক খাতে অনিয়মের কারণে অর্থনৈতিক সংকট ও উদ্বেগজনক পরিস্থিতি

ব্যাংক খাতে অনিয়মের কারণে অর্থনৈতিক সংকট ও উদ্বেগজনক পরিস্থিতি

বাংলাদেশের ব্যাংক খাতে অনিয়ম ও দুর্নীতির নানা দিক তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির অ্যাডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান। খেলাপি ঋণ আদায়, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে আলোচনা করতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সমিতির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে নেতৃত্ব দেন অধ্যাপক ড. আজিজুর রহমান। সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার ও মো. জাকির হোসেন, অর্থনীতি সমিতির সহসভাপতি ড. নুরুল আলম তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোক্তার কবির খান, এবং আরও কয়েকজন সদস্য।  সাক্ষাতে অধ্যাপক আজিজুর রহমান উল্লেখ করেন, খেলাপি ঋণ দেশের অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করছে। তিনি বাংলাদেশ ব্যাংককে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে, ভবিষ্যতে খেলাপি ঋণের বোঝা কমানোর জন্য কার্যকর তদারকি ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করেন।

তিনি বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। আজিজুর রহমান বলেন, “অর্থ পাচারের বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত। এই টাকার অগ্রগতির বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত করা উচিত।”  বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রসঙ্গে তিনি জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সেই সঙ্গে চুরি হওয়া রিজার্ভ পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন।  অর্থনীতি সমিতির এই উদ্যোগে দেশের ব্যাংক খাতের উন্নয়নে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার প্রত্যাশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments