Wednesday, June 24, 2026
Home জাতীয় মানবতাবিরোধী অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সম্পৃক্ততা উঠে এসেছে

মানবতাবিরোধী অপরাধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সম্পৃক্ততা উঠে এসেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সারা দেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যার সঙ্গে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বহু কর্মকর্তা জড়িত ছিলেন। তিনি জানান, এ ধরনের অপরাধের বিচার একত্রে করা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব নয়।

শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক সংলাপের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই সংলাপ আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ।

তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচারই অগ্রাধিকার পায়। জুলাই-আগস্টের গণহত্যার প্রধান সংগঠক হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহকারীদের বিচারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধান অভিযুক্তদের বিচার প্রায় এক বছরের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১০ জন প্রসিকিউটর ও ১৭ জন তদন্তকারী কর্মকর্তা বর্তমানে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মূল হোতাদের বিচারে কাজ করছেন। হাজার হাজার মানুষের বিচার ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব না হলেও শীর্ষ অপরাধীদের বিচারে তারা অগ্রসর হচ্ছেন।

তাজুল ইসলাম আরও বলেন, দেশজুড়ে এসব অপরাধের জন্য বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং সাধারণ আদালতে বিচার চলমান। তবে এসব মামলার সমাপ্তি সময় নির্ধারণ আদালতের ওপর নির্ভর করছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের মাটি যাদের অপরাধে রঞ্জিত হয়েছে, তাদের বিচারে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই বিচার প্রক্রিয়ায় ব্যর্থতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments