Wednesday, April 29, 2026
Home জাতীয় জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় আগামী জুলাই মাস থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ করা হবে। তবে শুরুতেই সীমিত পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে এই সুবিধা দেওয়া হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বিশেষজ্ঞদের মাধ্যমে ড্রেস ও ব্যাগের ডিজাইন নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির জন্য প্রায় এক লাখ শিক্ষার্থীর উপকরণ সরবরাহে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সরকারি উদ্যোগের পাশাপাশি দেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানও এতে অংশগ্রহণ করছে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা। প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন। আগামী অর্থবছরে এই প্রকল্প আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সারা দেশে ছেলে ও মেয়েদের জন্য নির্দিষ্ট রঙ ও একই ডিজাইনের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহ করা হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলার বার্তা পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সহায়তা কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ...

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে গঠিত এই সরকারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে...

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও বিশেষ অর্জন...

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতন্ত্র সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। রাষ্ট্রের সকল নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট...

Recent Comments