Sunday, June 28, 2026
Home আন্তর্জাতিক বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার, কারা পাবেন সুযোগ?

বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার, কারা পাবেন সুযোগ?

ভিশন ২০৩০ নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেয়ার পর থেকে একে একে পেট্রো ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্বসহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য।

গেল বৃহস্পতিবার (জুলাই) দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী, চিকিৎসক, গবেষক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তিদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
 
সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিক্রি জারি করা হয়। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি।
 
বিশ্লেষকরা বলছেন, যুবরাজ সালমান তার ভিশনে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে। যাদের নাগরিকত্ব দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ।
 
দেশটিতে বসবাসরত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন।
 
২০২১ সালে প্রথমবার বিদেশিদের এমন নাগরিকত্ব অনুমোদন দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেসময় পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশের মুকতার আলিমকে নাগরিকত্ব দেয়া হয়। তিন বছর পর আবারও এই অনুমোদন মিলল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments