Sunday, June 28, 2026
Home জাতীয় বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়তে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশে ‘দক্ষ কর্মী’ গড়তে ১০০ কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, দক্ষ কর্মী গড়ে তুলতে বাংলাদেশকে আর্থিক সহায়তা হিসেবে ১০০ কোটি টাকা প্রদানের প্রস্তাব দিয়েছে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।

রবিবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে (প্রবাসী কল্যাণ ভবন) প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।

শফিকুর রহমান চৌধুরী বলেন, কোইকা চট্টগ্রামের ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ আধুনিকায়ন করা ও চাহিদানির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে।তাদের প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে কাজ করারও নির্দেশনা দিয়েছেন।‘দক্ষ জনবল গড়তে কোরিয়ার পক্ষ থেকে এ ধরনের সহযোগিতার প্রস্তাব আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করবে’ উল্লেখ করে তিনি বলেন,‘এসব কেন্দ্র আমাদের জনবলকে দক্ষভাবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে’।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, বিএমইটির মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (কোইকা) কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি দলের নেতা তাইয়ং কিম ও প্রতিনিধি দলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments